কৃলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় বড় ভাই মামুনুর রশীদ মামুন (৩০)-এর দায়ের কোপে ছোট ভাই রাজিবুর রহমান রাজিব (১৭) খুন হয়েছেন। নিহত রাজিবুর রহমান রাজিব ১৭ উপজেলার রবিরবাজার হাফিজিয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।
রবিবার ১১ আগস্ট সকাল ১১টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের নোনা টিলাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে পুলিশ রাজিবের লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন ও রাজিব উপজেলার কর্মধা ইউনিয়নের নোনা গ্রামের ওয়াসির আলীর ছেলে। তাদের আরও দুই ভাই প্রবাসে বসবাস করেন। রাজিব স্থানীয় মাদ্রাসায় হাফিজি পড়াশোনা করতো। ঈদের ছুটিতে বাড়িতে এসেছে। এদিকে মামুন দীর্ঘদিন যাবৎ মানসিক বিকারগ্রস্ত। কোন কারন ছাড়াই রবিবার সকালে সে এঘটনা ঘটিয়েছে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, মামুন মানসিক অসুস্থ। কোন বিবাধ ছাড়াই সে এ কা- ঘটিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.