কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ১০ পিছ ইয়াবাসহ জসীম উদ্দিন (২৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক জসীম পার্শ্ববর্তী জুড়ী উপজেলার দক্ষিণ সাগরনাল এলাকার মৃত আব্দুল খালিকের পুত্র।
পুলিশ জানায়, জুড়ী থেকে এসে বুধবার ১৪ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢুলিপাড়া বাজারে ইয়াবা বিক্রি করতে আসে জসীম উদ্দিন। এমন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানার উপ-পরিদর্শক কানাই লাল চক্রবর্তী ঢুলিপাড়া বাজারে অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবাসহ জসীমকে আটক করেন। উপপরিদর্শক কানাই লাল চক্রবর্তী বলেন, জসীম ইয়বার ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে জুী থেকে এসে কুলাউড়ায় ইয়াবা বিক্রি করতো। ইয়াবাসহ তাঁকে আটক করেছি। এঘটনায় তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার কুলাউড়া থানায় মামলা নং ১৬ দায়ের করা হয়েছে এবং মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.