
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের প্রত্যন্ত পাহাড়ী এলাকা লাইংলা ছড়ায় চালু করা হচ্ছে লাইংলা ছড়া সেতুবন্ধন প্রাথমিক বিদ্যালয়।এলাকার অর্ধশতাধিক শিশু শিক্ষর্থীর মধ্যে বই খাতা কলম ও স্কুল বেগ বিতরণ করেন সেতুবন্ধন হোয়াটসআপ গ্রুপের নেতারা।
১৮ আগস্ট রবিবার বিকেলে লাইংলা ছড়ায় এ প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান কাজের উদ্বোধন করেন সেতুবন্ধন হোয়াটসআপ গ্রুপের প্রতিষ্ঠাতা রেফুল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, ইউপি সদস্য রিপন রায় ও স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য লাইংলা ছড়া থেকে সরকারী প্রাথমিক বিদ্যালয় দূরে থাকায় ওই এলাকার শিশুদের লেখাপড়া খুব কষ্টকর ছিল।
[youtube https://www.youtube.com/watch?v=JmexQJPkD9c]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.