স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও শিরণি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসও পালন করা হয়।
বুধবার ২১ আগষ্ট দূপুরে মৌলভীবাজার জেলা যুবলীগের আয়োজনে স্থানীয় পৌর জনমিলন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবলীগের সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত মহিলার আসনের সাংসদ সৈয়দা জহুরা আলাউদ্দিন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন ,আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাবেক ভিপি আব্দুল মালিক তরফদার সুয়েব প্রমুখ।
এছাড়াও জেলা আওয়ামীলীগের বিভিন্ন শ্রেনীর নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা, গ্রেনেড হামলার সাথে জড়িতদের দেশের বাইর থেকে ধরে এনে, সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান। পরে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ করা হয়।
[youtube https://www.youtube.com/watch?v=mYQxNXSLWOU]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.