
প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদে (পিপিএিম-বার) নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখা মৌলভীবাজার এর অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের তদারকি এবং এএসআই মুকুন্দ দেব বর্মার পরিচালনায় ২১ আগস্ট বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশেষ অভিযানে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার এর আল-আমিন হার্ডওয়্যার এর দোকানের সামন হইতে ৪৫ পিছ ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে-কালেঙ্গা গ্রামের জমশেদ মিয়ার ছেলে জাকারয়িা মিয়া (২৫), মৃত নূর মিয়ার ছেলে মনর মিয়া (৪০), ও মতি মিয়ার ছেলে আব্দুল মিয় (৩২)। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.