
রাজনগর প্রতিনিধি॥ লেখক ও কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে হিমু পরিবহনের বিভিন্ন ইউনিট ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় হিমু পরিবহণ রাজনগর কাউন্টার মৌলভীবাজার জেলার রাজনগর আইডিয়াল হাই স্কুলে ২১ আগষ্ট সকাল সাড়ে ১১ ঘটিকায় ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা করে। সারাদেশ জুড়ে যখন ডেঙ্গু মহামারি রূপ ধারণ করেছে তখনই সংগঠনটি এ উদ্যোগ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজনগর আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক, হিমু পরিবহণ রাজনগর টিমের টিম লিডার তামান্না আক্তার ও তার টিমের সকল সদস্যবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.