বিশেষ প্রতিনিধি॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে কুলাউড়ায় নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান ২১ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে শপথ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাবেন জেলা প্রশাসক কামর”ল হাসান। সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার জিল্লুর রহমান। উল্লেখ্য, ৪র্থ ধাপে কুলাউড়ার কর্মধা, পৃথিমপাশা, টিলাগাঁও, হাজীপুর, শরিফপুর ও ভাটেরা ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানসহ ৬ ইউনিয়নে ১৮ জন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, ৫৪ জন মেম্বারপ্রার্থী নির্বাচিত হন। তারা ওইদিন শপথ নেবেন। সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.