বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা থানা পুলিশ ২৩ আগস্ট শুক্রবার সকালে নাজমা আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সে উপজেলার মুছেগুল গ্রামের আব্দুল আলীর মেয়ে এবং নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের ডিগ্রী তৃতীয় বর্ষের ছাত্রী। বিকেলে পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, কলেজছাত্রী নাজমা আক্তার প্রতিদিনের মতো ২২ আগস্ট বৃহস্পতিবার রাতে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে তার বাবা আব্দুল আলী বসত ঘরের উত্তর পাশের একটি কাঁঠাল গাছের ডালের সাথে গলায় শাড়ি পেছিয়ে ঝুলন্ত অবস্থায় মেয়ের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে ভোরবেলা সকলের অগোচরে নাজমা অত্মহত্যা করেছে। স্বজনদের একটি সুত্র জানায়, প্রায় ৩ বছর ধরে রাসেল নামে এলাকার একটি ছেলের সাথে কলেজছাত্রী নাজমার প্রেমের সম্পর্ক চলছিল। প্রেমিক ও তার পরিবার তাদের বিয়েতে সম্মত না হওয়ায় অভিমানে সে গলায় শাড়ি পেছিয়ে গাছে ঝুলে আত্মহত্যা করেছে।
থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, মোটামুটি নিশ্চিত মেয়েটি আত্মহত্যা করেছে, তবে কারণ নিশ্চিত হওয়া যায়নি। এব্যাপারে তার বাবা ইউডি মামলা করেছেন। ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.