কুলাউড়া অফিস॥ বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি-বাঁচায় দেশ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কুলাউড়ায়ও পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে দৈনিক প্রথম আলো’র পাঠক সংগঠন বন্ধুসভা কুলাউড়া শাখার উদ্যোগে কুলাউড়া পৌরশহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় গুলোতে সম্প্রতি বৃক্ষের চারা রোপন কর্মসূচী সম্পন্ন করা হয়। যা কিছু ভালো তার সাথে প্রথম আলো এই স্লোগান বুকে ধারণ করে কুলাউড়া বন্ধু সভার বন্ধুরা এই ধরনের সেবামুলক কর্মসূচী সম্পন্ন করে যাচ্ছে প্রতি বছরই। দিন ব্যাপী এ আয়োজনে কুলাউড়া বন্ধু সভার যে বন্ধুরা বিভিন্ন সময়ে এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন তারা হলেন কুলাউড়া বন্ধু সভার উপদেষ্ঠা শহীদুল ইসলাম তনয়, ২০১৬ বর্ষের সভাপতি সামাদ আজাদ চঞ্চল, সহ সভাপতি তকলিফুল ইসলাম, কাওছার সাব্বির, সাধারণ সম্পাদক সামছুল আলম সজীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপ সাংগঠনিক সম্পাদক কামর”ল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দরা অনিক, ফজলে রাব্বি, ইমন, হার”নুর রশীদ, মোঃ কালাম, আবুল বাশার র”হু উল্লাহ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.