
এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার সদ্য পদোন্নতিপ্রাপ্ত বিদায়ী ইউএনও মুহাম্মদ আবুল লাইছকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ইউএনও অফিসে এমপির অনুসারীদের উপস্থিতিতে বিদায়ী ইউএনও’র কাছে ক্রেষ্ট প্রদান করেন এমপির বিশেষ সহকারী সোহেল আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান,গনফোরাম নেতা মোতাহির আলম চৌধুরী,বিমলেন্দু সেন কৃষ্ণ,শফিকুল ইসলাম জাহেদ,আহবাব হোসেন রাসেল,মিনহাজ উদ্দিন কমরু,শেখ রুহেল আহমদ,শুয়েব আহমদ,সাংবাদিক শাহবান রশীদ চৌধুরী অনি, একেএম জাবের,উপজেলা ছাত্রকল্যান পরিষদের সভাপতি আব্দুল লতিফ,কামরুল জামান সুমন,শাহাদাত হোসেন,মহরম উদ্দিন মনজু প্রমুখ।
উল্লেখ্য কুলাউড়া ইউএনও মুহাম্মদ আবুল লাইছ সম্প্রতি পদোন্নতি পেয়ে যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলী হয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.