
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার সদ্য পদোন্নতিপ্রাপ্ত বিদায়ী ইউএনও মুহাম্মদ আবুল লাইছ কে সংবর্ধনা প্রদান করেছে কুলাউড়া উপজেলা পরিষদ। ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদি উর রহিম জাদিদ, পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, কুলাউড়া অফিসার্স ক্লাবের সম্পাদক ডাঃ সুলতান আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান, মমদুদ হোসেন, নবাব আলী বাকর খান হাসনাইন, আজিজুর রহমান মনির, আব্দুল বাছিত বাচ্চু, নার্গিস আক্তার বুবলী ও সৈয়দ একেএম নজরুল ইসলাম, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদির, পৌর কাউন্সিলার ইকবাল আহমদ শামীম ও হারুনুর রশীদ, উপাধ্যক্ষ জহিরুল ইসলাম, সাংবাদিক মাহফুজ শাকিল প্রমুখ। পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান সফি আহমদ সলমানসহ অন্যান্যরা বিদায়ী ইউএনও মুহাম্মদ আবুল লাইছ এর সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে পরিষদের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক খালেদ পারভেজ বখশ, উপজেলা কৃষকলীগ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, সংবাদকর্মী শাহবান রশীদ চৌধুরী অনি উপস্থিত ছিলেন।
বিদায়ী ইউএনও আবুল লাইছ তাঁর বক্তব্যে বলেন, কুলাউড়ায় আমার ১০ মাসের দায়িত্বকালীন সময়ে সকলের সহযোগিতায় দুটি বড় দায়িত্ব জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করেছি। আমি মনে করি এ দুটি নির্বাচনের মাধ্যমে জনগন যে দুজন ব্যক্তি এমপি ও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন তা কুলাউড়াবাসীর জন্য আশীর্বাদ। তাদের মাধ্যমে আগামীতে কুলাউড়ার উন্নয়ন আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান বলেন, বিদায়ী ইউএনও’র দায়িত্বকালীন স্বল্প সময়ে নিষ্টা, যোগ্যতা, দক্ষতা ও সততা দিয়ে সকলের মন জয় করেছেন। তিনি সিলেটি কর্মকর্তা হিসাবে তার উত্তোরোত্তর সফলতা কামনা করে চাকুরী জীবনে যেখানেই যাবেন সেখানে সুনামের সাথে দায়িত্ব পালন করে সিলেটবাসীকে গৌরবান্বিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার অধিবাসী কুলাউড়া ইউএনও মুহাম্মদ আবুল লাইছ সম্প্রতি পদোন্নতি পেয়ে যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলী হয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.