
রাজনগর প্রতিনিধি॥ “আমরাই গড়ব সবুজ পৃথিবী” এই স্লেগানকে সাথে নিয়ে হিমু পরিবহণ রাজনগর কাউন্টার আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে"
২৪ আগস্ট শনিবার দূপুর ২ ঘটিকার সময় হিমু পরিবহণ রাজনগর কাউন্টার এর টিম লিডার তামান্না আক্তার এর সভাপতিত্বে রাজনগরের শহিদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন রাজনগর উপজেলা সহকারি ভূমি অফিসার মামুনুর রশিদ মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি রাণী চক্রবর্তী, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম, শহিদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করার জন্য বৃক্ষরোপণ এর বিকল্প নেই। পরিবেশ রক্ষার জন্য এরকম তরুণ-তরুণীদের তৈরী সংগঠন গুলোকেই এগিয়ে আসতে হবে।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন হিমু পরিবহণ রাজনগর কাউন্টার এর সকল সম্মনিত সদস্যবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.