বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন সাংবাদিক কাজী রমিজ উদ্দিন। ২০ জুন সোমবার অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত নব গঠিত গভর্নিংবডির প্রথম সভায় সর্বসম্মতিতে কাজী রমিজকে কো-অপ্ট সদস্য নির্বাচিত করা হয়। কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফ্ফার, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা একেএমএ শাকুর, দাতা সদস্য নাজিম উদ্দিন, অভিভাবক সদস্য হাজী আজির উদ্দিন, আকবর হোসেন, আব্দুস সামাদ, ইমরানুল হক বাবু, শিক্ষক প্রতিনিধি মাওলানা লুৎফুর রহমান, ফয়জুল হক, মাওলানা হারুনুর রশীদ, মহিলা অভিভাবক সদস্য আজমত আরা বেগম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.