
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নে নিখোঁজ এক বৃদ্ধকে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সকালে দক্ষিণভাগ ইউনিয়নের গাংকুল গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে বৃদ্ধের নাম আব্দুল মতিন (৬৫)। তিনি গাংকুল গ্রামের বাসিন্দা। আব্দুল মতিন মাদকাসক্ত ছিলেন বলে জানায় স্থানীয়রা। ১৬ সেপ্টেম্বর সোমবার রাতে বাড়ি থেকে বের হইয়ে যাওয়ার পর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তাঁর পরিবারের লোকজন খুঁজতে গিয়ে গ্রামের একটি পুকুরে আব্দুল মতিনকে ভাসতে দেখেন। পরিবারের লোকজন সেখান থেকে উদ্ধারের পর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপতালে পাঠায় পুলিশ
এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘মারা যাওয়া বৃদ্ধের পরিবারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.