
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ছয়কুট মুন্সিটিলা এলাকার মিজান মিয়া ড্রাইভারের শিশু কন্যা নাসিমা বেগম (৮) পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ২০ সেপ্টেম্বর বেলা ২টায়।
শিশুর চাচা আব্দুস শহিদ জানান, শুক্রবার জুমার নামাজের পর বাড়িতে এসে মেয়েকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে বাড়ীর সামনের পুকুরে গিয়ে তার লাশ পানিতে ভাসতে দেখি। শিশুকে দ্রুত উদ্ধার করে করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রহিমপুর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য মো. আজির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.