
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার চাঁদগ্রাম, দাসের বাজার, ফকির বাজার রোড ও তার আশে পাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ২৩ সেপ্টেম্বর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন বড়লেখা থানার পুলিশ ফোর্স । অভিযানকালে দাসের বাজারে অবস্থিত সালাউদ্দিনের ফলের দোকানকে ১ হাজার ৫ শত টাকা, কবির হোসেনের ফলের দোকানকে ৫ শত টাকা, ফকির বাজার রোডে অবস্থিত দি ওয়াহিদ ফার্মেসীকে ১ হাজার ৫ শত টাকাসহ মোট ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে ওজনে কম দেওয়া, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.