এইচ ডি রুবেল॥ কুলাউড়ার কুখ্যাত ডাকাত রোকন মিয়া (৩০)কে মৌলভীবাজার পৌর এলাকা থেকে আটক করেছে পুলিশ। কুলাউড়া থানার এসআই মোঃ সাব্বির আহসানের নেতৃত্বে একদল পুলিশ ২০ জুন সোমবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে মৌলভীবাজার পৌরসভা এলাকা থেকে ডাকাত রোকন মিয়াকে আটক করে। সে কুলাউড়ার পুষাইনগর এলাকার ছমির মিয়ার পুত্র। পুলিশ জানায়, রোকনের বিরুদ্ধে কুলাউড়া থানায় একাধিক ডাকাতি, চুরি, ছিনতাই মামলার গ্রেফতারী পরোয়ানা ইস্যু রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.