বিকুল চক্রবতী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখানের নোয়াগাও গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাল ব্যবসায়ী শামীম মিয়ার বসত ঘর পুড়িয়ে দিয়েছে তার প্রতিপক্ষ।
২৭ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০টায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন শামীম মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার প্রতিবেশী কাজল মিয়া গংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা বিষয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে মামলা মকদ্দমাও রয়েছে। তারা ধারণা করছেন তাদের প্রতিপক্ষই তাদের ঘরে আগুন দিয়েছে। এ সময় ঘরের ভিতরে থাকা তার স্ত্রী সন্তানরা কোন রকমে বের হতে পারলেও ঘরের ভিতরে থাকা নগদ আড়াই লক্ষটাকা ও আসবাবপত্রসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাতে শামীম মিয়া শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোড় দায়র করেছেন।
[youtube https://www.youtube.com/watch?v=bR0d7FAIcVA]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.