
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে মহালয়া উপলক্ষে দেবী দূর্গার আগমন বার্তায় বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা করেছেন সনাতন ধর্মালম্বী ভক্তরা।
মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার দূর্গাবাড়ীর আয়োজনে ২৮ সেপ্টেম্বর শনিবার বিকেলে শহরে মহালয়ার শোভাযাত্রা বের হয়। এবার দেবী দূর্গা কৈলাশ থেকে ঘোড়ায় যাত্রা শুরু করেছেন। তাই শোভাযাত্রায় প্রথমে একটি ঘোড়া রাখা হয়েছে। এছাড়া রঙ্গ বেরঙ্গের পোষাক, আনন্দ পতাকা আর ঢাক-ঢোল শঙ্ক ধ্বনিতে শোভাযাত্রায় আনন্দ বাড়িয়ে দিয়েছে সনাতন ধর্মালম্বী ভক্তদের। শোভাযাত্রাটি পশ্চিমবাজার থেকে শুরু করে চৌমোহনা পয়েন্ট হয়ে আবার পশ্চিমবাজার দূর্গাবাড়ী পূজা মন্ডবে গিয়ে শেষ হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে, জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[youtube https://www.youtube.com/watch?v=jR9q2GFExc0]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.