
স্টাফ রিপোর্টার॥ দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ।
শনিবার ২৮ সেপ্টেম্বর রাতে স্থানীয় পৌর হলরুমে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য নেছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
উপস্থিত ছিলেন সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী শাহেদ, আজমল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সৈয়দ মনসুরুল হক, আকবর আলী, মিলন বখত, অজয় সেন, আপ্পান আলী, আক্তারুজ্জামান, সজীব হাসান, আবু সুফিয়ান, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজমুল হক, মোজাম্মেল রাব্বি, শোয়েব তরফদার, পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কু প্রমুখ।
[youtube https://www.youtube.com/watch?v=33S86j8BOkE]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.