প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের বারামপুরে রেনু মিয়া নামে এক লম্পটের বিরুদ্ধে ৩য় শ্রেনীর এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর মা গত সোমবার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। ঘটনাটি রোববার ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় বারামপুর গ্রামে।
থানায় লিখিত অভিযোগে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ১০টায় বারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেনীর ছাত্রী সোহানা আক্তার (৯) এর মা কাজে যাওয়ার সুযোগে ঘরে একা পেয়ে একই গ্রামের পার্শ্ববতী লম্পট রেনু মিয়া (২৭) জোরপূর্র্ব্বক শরীরে কাপড় টানা হেচড়া করে শরীরের বিভিন্ন স্থানে হাত দিলে মেয়ের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে লম্পট পালিয়ে যায়। এক পর্যায়ে মা বাড়িতে আসার পর বিষয়টি জানায়। ছাত্রীকে পরবর্তীতে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে ছাত্রী মা রেনু বেগম বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর রাতে কমলগঞ্জ থানায় শ্লীলতাহানীর অভিযোগ এনে একটি লিখিত আবেদন করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত রেনু মিয়ার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো: আরিফুর রহমান জানান, অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.