
তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে ইছুবপুর এলাকায় দুর্গাবাড়ী সংলগ্ন ছড়া থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার ২ অক্টোবর সকাল ৮টায় দূর্গা বাড়ির লোকজন সাপটি দেখতে পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক সজল দেব সাপটি উদ্ধার করে বন্য্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে যান।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান সাপটিকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। কিছু দিনের মধ্যেই এটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
[youtube https://www.youtube.com/watch?v=5-Skl0GsgcA]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.