
প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাংলাদেশে বসবাসরত মণিপুরী মুসলিম জনগোষ্ঠীর শিক্ষামূলক সংগঠন বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) এর ব্যবস্থাপনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী বিএমইটি বৃত্তি পরীক্ষা শুক্রবার ৪ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে। ছাত্র-ছাত্রীদের মেধা-বিকাশ ও শিক্ষার মান-উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর বিএমইটি এই বৃত্তি পরীক্ষা আয়োজন করে থাকে। আগামী ৭ অক্টোবর সোমবার পরীক্ষা শেষ হবে। বাংলা, ইংরেজি, গণিত ও প্রাথমিক বিজ্ঞান এই চার বিষয়ে পরীক্ষা হচ্ছে। এ বছর বিএমইটি বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণির ৫৯ জন, অষ্টম শ্রেণির ৪৯ জন ও দশম শ্রেণির ৫১ জনসহ মোট ১৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে৷
উল্লেখ্য যে, ২০০১ সন হতে শুধুমাত্র মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষা শুরু হলেও ২০১৭ সন থেকে দশম শ্রেণিতে পাঙাল (মুসলিম মণিপুরি) শিক্ষার্থীর পাশাপাশি মীতৈ ও বিষ্ণুপ্রিয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজ উদ্দিন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.