
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২৬টি কেজি স্কুেলর ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক দিনের একটি মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৪ অক্টোবর সকাল ১০টায় কমলগঞ্জ পৌরসভার আইডিয়াল ক্যাডেট স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে অতিথি হিসেবে উপস্থিত হয়ে পরীক্ষা পর্যবেক্ষণ করেন কমলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা ও কমলগঞ্জ উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চিনু।
কমলগঞ্জ উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাইফুর রহমান জানান, ২ মাস আগে কমলগঞ্জে সকল কিন্ডার গার্টেনের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রস্তুতিমূলক হিসেবে ৫ম শ্রেণির বাংলা, ইংরেজী, গণিত ও বিজ্ঞানের উপর মোট ৬০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.