
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার কোর্ট রোড, টিসি মার্কেট, পুরাতন হাসপাতাল রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পিঁয়াজের খুচরা এবং পাইকারি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পিঁয়াজ বিক্রির বাধ্য করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মূল্য তালিকা না রেখে পিঁয়াজের দাম বৃদ্ধি করা, মূল্য তালিকায় অতিরিক্ত দাম লিখে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার ৪ অক্টোবর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কোর্ট রোডে অবস্থিত রকিব ষ্টোরকে ১০ হাজার টাকা, টিসি মার্কেটে অবস্থিত দয়াল ষ্টোরকে ৩ হাজার টাকা, পুরাতন হাসপাতাল রোডে অবস্থিত নিউ নাগ ব্রাদার্সকে ৩ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
[youtube https://www.youtube.com/watch?v=Xnb69oFjpnI]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.