
এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় ৫ অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাক্সিনেশন এন্ড ইমুনাইজেশন (জিএভিআই) কর্তৃক ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক ও মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে র্যালী ও আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নুরুল হকের সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারী নাজমুল হক মুকুলের পরিচালনায় আনন্দ র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্য, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, স্যানেটারি ইন্সেপেক্টর মোঃ জসিম উদ্দিন আহমদ,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল,সহকারি স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আহাদ চৌধুরী, স্বাস্থ্য সহকারী লুৎফুর রহমান, হাবিবুর রহমান সেলিম,এমটি(ইপিআই) আপ্তাব উদ্দিন প্রমুখ ।
ডাঃ নুরুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী সম্পন্ন সাহসী পদক্ষেপ ও স্বাস্থ্য সহকারীদের টিকাদন কর্মসূচিতে একনিষ্ঠতা বাংলাদেশের স্বাস্থ্যখাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি বলেন স্বাস্থ্য কর্মীদের সঠিক দায়িত্ব ও কর্তব্যে পালনে আজ দেশে গুটিবসন্ত, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, পার্টোসিস দুরিকরন ও ধনুষ্টংকার নিয়ন্ত্রণ, শিশুদের যক্ষা নিয়ন্ত্রণ, হাম-রুবেলা নিয়ন্ত্রণ, হেপাটাইসিস বি নিয়ন্ত্রণসহ পোলিও মুক্ত বাংলাদেশ গঠনে সহায়ক হিসেবে কাজ করছে । আমাদের স্বাস্থ্য সহকারীরা গর্ভবতী মা ও শিশু নিবন্ধন এবং ১৯ থেকে ৪৯ বয়সী সকল মহিলার নিবন্ধন ও অনবদ্য কাজের ফলেই মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমেছে।
স্বাস্থ্য সহকারীদের কর্মতৎপরতার ফলে টিকাদান কর্মসূচি আজ দক্ষিাণ এশিয়ায় প্রথম স্থান অধিকার করেছে। প্রধানমন্ত্রী জিএভিআই কর্তৃক ভ্যাকসিন হিরো উপাধিতে ভূষিত হওয়া স্বাস্থ্য সহকারীদের নিরলস কর্মের অর্জন বলা হয়।
তাই বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের জোর দাবী প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে “স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদ মর্যাদাসহ উচ্চতর গ্রেডে প্রদায়নের জন্য”
উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে ব্যাপক সফলতার জন্য ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ‘ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি’ শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনাকে এ পুরস্কার দেওয়া হয়।’
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.