কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯-এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি এ. কে.এম কামরুজ্জামান এর নেতৃত্বে ৫ অক্টোবর শনিবার বিকেলে এক অভিযান চালিয়ে রাজা মিয়া (৩৮) নামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কুলাউড়া থানা এলাকায় অভিযান চালিয়ে কুলাউড়া থানার কামারকান্দি নিবাসী বারিক মিয়ার ছেলে রাজা মিয়াকে গ্রেফতার করা হয়। রাজা মিয়া একটি হত্যা মামলার যাবজ্জীবন ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ বছর সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক ছিল। পরে আসামীকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.