
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৪) এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার ৬ অক্টোবর বিকেলের দিকে কুলাউড়া-সিলেট রেলপথের বেহালা এলাকায় এঘটনাটি ঘটে।
আত্মহত্যা নাকি দুর্ঘটনায় ওই তরুণীর মৃত্যু হয়েছে সেটি কেউ নিশ্চিত করতে পারেননি।
জানা যায়, বিকেলের কোন একসময় কুলাউড়া-ছকাপন রেলস্টেশনের মধ্যবর্তী বেহালা এলাকায় ট্রেনেকাটা পড়ে অজ্ঞাত ওই তরুণীর মৃত্যু হয়। পরে পার্শ্ববর্তী এলাকার স্থানীয়রা রেল লাইনের পাশে লাশ দেখতে পেয়ে কুলাউড়া থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই হারুন আল রশীদ ঘটনাস্থলে যান এবং রেলওয়ে পুলিশকে বিষয়টি অবগত করেন।
এসআই হারুন আল রশীদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি এবং রেলওয়ে পুলিশকে অবগত করেছি। তাঁর কোন পরিচয় পাওয়া যায়নি।
কুলাউড়া রেল থানা পুলিশের ওসি শাহ মো. সাজিদুল ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.