
প্রনীত রঞ্জন দেবনাথ॥ সারাদশেরে ন্যায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে প্রতীমা বির্সজ্জনের মধ্য দিয়ে কমলগঞ্জে সনাতন র্ধমাবলাম্বীদের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে।
৮ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীতে মঙ্গলবার বিকাল থেকে উপজেলার ১৪২টি র্সাবজনীন পূজা ম-পে প্রতীমা ধলাই, লাঘাটা, ক্ষরিণীসহ বিভিন্ন জলাশয় ও পুকুরে প্রতীমা বিসর্জন দেয়া হয়। শহরের আড়াইআনি পুকুরে প্রতিমা বির্সজন দেওয়া হয়। সেখানে ধুপ-ধোঁয়ার আড়তি, ঢাকের বাদ্য আর উলুধ্বনিতে এক র্স্বগীয় আবেশের সৃষ্টি হয়। এদিকে কমলগঞ্জ উপজেলা সদরে বিভিন্ন পুজা মন্ডপের ভক্তরা তাদের প্রতিমা নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ ধলাই নদীর ব্রীজ, লাঘাটা নদীসহ বিভিন্ন পুকুরে প্রতিমা বির্সজনের মাধ্যমে পুজার সমাপ্তি ঘটে। ধলই নদীর ব্রীজে প্রতিমা বির্সজনের সময় পৌর মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুর রহমান, ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির্বগ উপস্থতি ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.