
এইচ ডি রুবেল॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুলাউড়ায় আগমনের শত বছর পুর্তি উদযাপন উপলক্ষে কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির নেতৃবৃন্দের সাথে ৭ অক্টোবর সোমবার রাতে কুলাউড়া প্রেসক্লাব ভবনে উদযাপন পরিষদ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
উদযাপন পরিষদের সহ-সভাপতি,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব,কুলাউড়া সরকারী কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান এর পরিচালনায় অনুষ্টিত মত বিনিময়ে বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সম্পাদক মইনুল ইসলাম শামীম,মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সহ-সভাপতি এড.এটিএম মান্নান প্রমুখ। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ শিক্ষা ও সংস্কৃতিতে কুলাউড়ার অতীত ঐতিহ্যের কথা উলে¬খ করে সর্বাত্মক সহযোগিতার আশাস দিয়ে উদযাপন পরিষদের প্রশংসনীয় উদ্দোগ ভবিষ্যত প্রজম্মের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল,দপ্তর সম্পাদক হারুন ভুইয়া,৪নং ওয়ার্ড সম্পাদক গৌছ মিয়া ও ৮নং ওয়ার্ড সদস্য এইচ ডি রুবেল,প্রভাষক খালিক উদ্দিন ও শাহেদ আহমদ,এড.কামরুল ইসলাম,এড.মাসুদ আলী,উদযাপন পরিষদের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের আহ্বায়ক সফিক মিয়া আফিয়ান,সদস্য লুৎফুর রহমান,বদরুল হোসেন খান প্রমুখ।
উলে¬খ্য বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালের নভেম্বর মাসে ৩ দিনের সফরে ভারতের করিমগঞ্জ থেকে ট্রেনযোগে সিলেট যাত্রাপথে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ৪ নভেম্বর রাত্রি যাপন করেন ও পরের দিন সকালে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন। এ ঐতিহাসিক দিবসের মুহুর্তকে স্মৃতিচারন ও বর্তমান প্রজম্মকে জানান দেয়ার জন্য ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি,বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রউফকে আহ্বায়ক ও কুলাউড়া সরকারী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নানকে সদস্য সচিব করে শত বছর পুর্তি উদযাপন পরিষদ গঠন করা হয়। সদস্য সচিব উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান জানান আগামী ৪ নভেম্বরকে স্বরনীয় করে রাখতে সর্ব মহলের সহযোগিতায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্টানমালার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.