
স্টাফ রিপোর্টার॥ বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি এবং ব্যর্থ প্রশাসনের অপসারনের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৯ অক্টোবর দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে প্রগতিশীল ছাত্র জোট, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়।
সুবিনয় রায় শুভ এর সভাপতিত্বে ও বিশ^জিৎ নন্দীর সঞ্চলনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রেহনুমা রুবাইয়াৎ, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পিনাক দেব, সুমন কান্তি দাশ, ফাহিম চৌধুরী, সজিবুল ইসলাম তুষার, রাজীব সূত্রধর। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সিপিবির সংগঠক জহর লাল দত্ত, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক আহমদ আফরোজ, বাসদের রায়হান আনসারি সহ বিভিন্ন রাজনৈতীক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তরা, হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও বুয়েট প্রশাসনের ব্যর্থতার জন্য তাদের অপসারন দাবি করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
[youtube https://www.youtube.com/watch?v=67qawPnOA7o]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.