
এইচ ডি রুবেল॥ কুলাউড়ার অন্যতম বৃহৎ সেবা মুলক সংগঠন মুক্ত স্কাউট গ্রুপের কমিটি গঠন ৩য় মেয়াদে ২০১৯-২০২২ বর্ষের জন্য তিন বছর মেয়াদে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার ১২ অক্টোবর সন্ধ্যা ৬ ঘটিকার সময় পৌর শহরের কুলাউড়া রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে কমিটি গঠনের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। মুরশেদ আলমকে সভাপতি ও মোঃ সামসু উদ্দিন বাবুকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নব গঠিত কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ সভাপতি সুজন মিয়া, সহ সভাপতি মুহাইমিনুল ইসলাম লাহীন, সহ সভাপতি তাছলিমা সুলতানা (মনি), সহ সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম- সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মোঃ সাইদুল ইসলাম, রোকিয়া সুলতানা কেয়া, কোষাধ্যক্ষ সম্পাদক আবিদ আনাম, সদস্য আব্দুল কাইয়ুম।
সভায় মুক্ত স্কাউটের উপদেষ্টা রফিকুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও উপদেষ্টা মোঃ নাজমুল বারী সোহেল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন কুলাউড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম।
তিনি বলেন কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ একটি সুনাম ধন্য ভালো সংগঠন এ সংগঠন কুলাউড়ায় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সেবা মুলক কাজে অংশ নিচ্ছে যেমন আগে ঈদের সময় এলে রাস্তায় যানজটে মানুষ কষ্ট করতো এখন সেটা হয়না। তাছাড়াও কোনো দূর্ঘটনা বা সমাজের সকল ভালো ও সেবামুলক কাজে তাদের অংশ গ্রহণ রয়েছে। তিনি আরো বলেন কয়েক বছরে এ সংগঠনে কার্যক্রম পুরো সিলেট বিভাগে প্রসংশনীয়। আমি নতুন কমিটিকে আমার সংগঠন কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতি ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বেগম রোকেয়া কল্যান ট্রাস্টের চেয়ারম্যান মতিউর রহমান মতই, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, জাতীয় তরুন সংঘের অন্যতম সংগঠক শফিক মিয়া আফিয়ান, মুক্ত স্কাউটের উপদেষ্টা ও ব্যবসায়ী কল্যান সমিতির সদস্য এইচ ডি রুবেল, যুবনেতা মুস্তাক আহমেদ, মুক্ত স্কাউট গ্রুপের সহ সভাপতি তাছলিমা সুলতানা (মনি), ব্যবসায়ী ও আব্দুল বারী স্মৃতি সংসদের যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন সুমন, সোশাল কেয়ার অব নেশনের সভাপতি সুহেল আহমেদ, প্রতিষ্টাতা সভাপতি আজিজুল ইসলাম উজ্জ্বল, স্কাউট লিডার জয়নাল আবেদিন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেল মোঃ সাইদুল ইসলাম।
সভা শেষের আগে নব গঠিত কমিটির সভাপতি মুরশেদ আলম ও সাধারণ সম্পাদক সামসু উদ্দিন বাবু তাদের অনুভূতি প্রকাশ করেন এবং আগামী ৩ বছরের জন্য সংগঠনের সকল দায়িত্ব অর্পণ করায় উপদেষ্টা ও অতিথিদে ধন্যবাদ জানান ও সবার সহযোগিতা কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.