
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বালু উত্তোলনের সময় রোববার ১৩ অক্টোবর সকাল ১০টায় অভিযান চালিয়ে বালুভর্তি একটি পিকআপ আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত বালু উত্তোলনকারী এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী এ অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী বলেন,‘ বালু উত্তোলনের খবর পেয়ে রোববার সকালে কোনাগাঁও এলাকায় এ অভিযান চালাই। বালু উত্তোলনকারী আবুল কালামকে ২০১০/১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান হয়েছে। এ সময় একটি পিকআপও আটক করা হয়।’ তিনি আরো বলেন, অভিযানের সময় অনেক জায়গায় স্থানীয় ভাবে বাধা প্রাপ্ত হতে হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.