
কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে (বেতন) গ্রেড বৈষম্য নিরসন এবং প্রধানমন্ত্রীর দেয়া বৈষম্য নিরসনের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিতে বুধবার ১৬ অক্টোবর টানা তৃতীয় দিনের মত অর্ধদিবস কর্মবিরতী পালন করেছেন। এর আগে তারা সোমবার ১৪ অক্টোবর ২ঘণ্টা এবং মঙ্গলবার ১৫ অক্টোবর ৩ঘণ্টা কর্মবিরতী পালন করেন। সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করার জন্যে তারা এই কর্মসূচি পালন করে আসছেন। উপজেলা শিক্ষক ঐক্য পরিষদের একাধিক শীর্ষ নেতা জানান, আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতির পরও তাদের দাবি না মানা হলে তারা সমাপনী পরীক্ষা বর্জন সহ আগামী ২৩ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে আরো কঠোর কর্মসূচী পালন করবেন বলে ঘোষণা দেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আহ্বানে ১৯৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার ১৪ অক্টোবর থেকে এ কর্মবিরতী পালিত হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.