
এইচ ডি রুবেল॥ ফ্রান্সে বসবাসরত কুলাউড়া উপজেলাবাসীদের বৃহৎ সংগঠন কুলাউড়া এসোসিয়েশন, ফ্রান্সের উদ্যোগে জয়চন্ডী ইউনিয়নের দক্ষিন লৈয়ার হাই জামে মসজিদে প্রায় ৮০ হাজার টাকা মূল্যমানের ২৬টি বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।
১৮ অক্টোবর শুক্রবার জুম্মার নামাযের পরে মসজিদ কমিটির সভাপতি হাজী নামর আলীর সভাপতিত্বে মুমিন আল রহমানের পরিচালনায় ফ্যান বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়চন্ডী ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, অনলাইন নিউজ পোর্টাল প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, দৈনিক মানব্জমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, যায়যায় দিন প্রতিনিধি এম এ আহাদ, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক সামছুদ্দিন বাবু, মসজিদের ইমাম সিরাজুল ইসলাম প্রমুখ। বিতরন অনুষ্ঠান শেষে মোনাজাত করেন মাওলানা আব্দুল গফুর।
ফ্যান বিতরন অনুষ্ঠানে বক্তারা কুলাউড়া এসোসিয়েশন, ফ্রান্সের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কুলাউড়া উপজেলার বিভিন্ন দুর্যোগপুর্ণ সময়ে এবং উপজেলার বিভিন্ন অবহেলিত এলাকা ও জনগোষ্টীর উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। অতীতের ন্যায় আগামীতেও তাদের এই অবদান অব্যাহত রাখার আশাবাদ ব্যাক্ত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.