
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার ৭২টি সামাজিক সংগঠন নিয়ে গঠিত অভিভাবক সংগঠন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ নির্বাহী কমিটির প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর শনিবার বিকেলে জেলার সকল সামাজিক সংগঠন গুলোকে নিয়ে র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঢাক ঢুল বাজিয়ে পালন করেছে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ।
শহরের শহীদ মিনার প্রাঙ্গন থেকে এক র্যালি মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে বের হয়। র্যালিটি শহরেরর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে এম সাইফুর রহমান অডিটরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও আলিম উদ্দিন হালিম এর পরিচালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিষেশ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক রাজস্ব মোঃ মামুনুর রশিদ, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.ফজলেল আলী।
সংগঠনের পক্ষে বক্তারা বলেন সমাজের কল্যানে কাজ করে যাচ্ছেন। কিভাবে এ জেলার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যানে কাজ করা যায়। কাজ করছেন শিক্ষা, মাদকাশক্ত সু চিকিৎসা, পথ শিশু ও মেডিকেল কলেজ স্থাপন নিয়ে।
এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সিনিয়র সহ-সভাপতি বকসী ইকবাল আহমদ, সহ-সভাপতি রুহেল আহমদ চৌধুরী, মোস্তফাপুর ইউ পি সাবেক চেয়ারম্যন শেখ রুমেল আহমদ, মাহমুদুর রহমান, এম মুহিবুর রহমান মুহিব, এ কে এম আকলু, নিখিল তালুকদার, সেলিনা আলাউদ্দিন, যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ শাহেদ আলী, শামিম আহমদ, ইহাম মোজাহিদ. সাংগঠনিক সম্পাদক জুবায়ের আলী আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শামছু মিয়া, ফয়ছল মনসুর, কোষাধ্যক্ষ জুয়েল আহমদ, সমাজকল্যান সম্পাদক এম এ সামাদ, সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: শাহজাহান মিয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদ আহমদ, ক্রীড়া সম্পাদক গাজী আবেদ, দপ্তর সম্পাদক তাকবীর হোসেন, সহ-দপ্তর সম্পাদক আহমেদ রুবেল, সাংস্কৃতিক সম্পাদক দুরুদ আহমদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক জহির হোসেন, আইন বিষয়ক সম্পাদক মতিউর রহমান শিমুল, পরিবেশ সম্পাদক তাজুল চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জুহুরা বিউটি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দ শাফেকতা প্রমুখ।
[youtube https://www.youtube.com/watch?v=xApaLbQ6XCQ]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.