
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের ভৈরববাজারে দোকান কোটা দখলকে কেন্দ্র করে ইউপি সদস্য ও এক প্রবাসীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। এসময় পুলিশ উভয় পক্ষের ২৩ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে।
মঙ্গলবার ২২ অক্টোবর বিকেলে কালাপুর ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য আনোয়ার হোসেন ও লন্ডন প্রবাসী তৈয়ব আলীর মধ্যে জায়গা নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠক চলাকালে বিরোধকৃত জমি পূণ:দখল নিতে লন্ডন প্রবাসী তৈয়ব আলী লোকজন হামলা চালালে উভয় পক্ষের মধ্যে দোকান সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। এ সময় বন্ধ হয়ে পড়ে শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়ক পথ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় দেশীয় অস্ত্রসহ উভয় পক্ষের ১৬ জনকে আটক করে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
লন্ডন প্রবাসী তৈয়ব আলীর চাচা রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিলো। জায়গাটা ৫০ বছর ধরে তাদের দখলে। গত দুইদিন আগে মেম্বারের লোকজন রাতের আধারে দেয়াল নির্মান করে। এটনায় তারা ইউনিয়নে বিচার প্রার্থী হলে বিচারে সুষ্ট হয়নি। এজন্য আমাদের গ্রামের লোকজন তা মেনে নেয় নি।
অপর পক্ষ কালাপুর ইউনিয়নের সদস্য আনোয়ার আলী বলেন, বাজারের ৪ শতক জায়গা নিয়ে মঙ্গলবার বিচার বসে। আমাদের বিচারে রেখেই লন্ডনীর পক্ষের শতাধিক মানুষ এসে তার মালিকানা মার্কেটের তিনটি দোকানে ভাংচুর ও লুটপাট চালায়। 
কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আজ ওই দোকানের পাশের জায়গা নিয়ে দুই পক্ষকে নিয়ে আমরা ইউনিয়ন পরিষদে বিচারে বসেছিলাম। এসময় লন্ডনীর পক্ষে কয়েকশত লোক এখানে আসে। আমি তাদের বলেছি লোকজন কমানোর জন্য। এদিকে আমাদের বিচার চলাকালীন সময়েই ভৌরবগঞ্জ বাজারে দুই পক্ষের সংঘর্ষের ঘটনাটি ঘটে।
শ্রীমঙ্গল কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো: ছালেক আহমদ, বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। উত্তেজিত জনতাকে আমরা রাস্তা থেকে সরিয়ে গ্রামে পাঠিয়ে দিয়েছি। এঘটনায় আমরা দুই পক্ষের ১৬ জনকে আটক করে থানায় নিয়ে এসেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
[youtube https://www.youtube.com/watch?v=RkELrV0vaO4]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.