
আউয়াল কালাম বেগ॥ রাজনগরে খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ অক্টোবর উপজেলা পরিষদ হল রুমে মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ, ইউপি চেয়ারম্যান মিলন বখত, দেওয়ান খয়রুল মজিদ ছালেক, নকুল চন্দ্র দাস, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, সেভ দ্যা চিল্ড্রেনের সূচনা প্রকল্প সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার- নিউট্রেশন কানিজ ফাতেমা, হেলেন কেলার ইন্টারন্যাশনালের সূচনা প্রকল্প সিনিয়র টেকনিক্যাল অফিসার কামরুল ইসলাম, সিএনআরএস এর সূচনা প্রকল্প উপজেলা কোÑঅর্ডিনেটর ও নিউট্রিশন অফিসার মোঃ ইমরান মিয়া, ইউনিয়ন কোÑঅর্ডিনেটর মেজাজুর রহমান আখন্দ প্রমুখ।
সভায় জানানো হয়, উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও পুষ্টি ঘাটতি পূরণের জন্য এই প্রকল্প বাস্তবায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কাজ করছে। যুক্তরাজ্য সরকারের ইউকেএইড ও ইউরোপিয়ান ইউনিয়নের যৌথ অর্থায়নে সেভ দ্যা চিল্ড্রেনের নেতৃত্বে প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা করছে ওয়ার্ল্ড ফিস, হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও আইডিই-বাংলাদেশ।
মা ও শিশুর পুষ্টি পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে ২ বছরের কম বয়সী শিশুদের খর্বতার হার কমিয়ে আনার লক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৫টিতে কাজ করছে সিএনআরএস। ২০২০ সাল থেকে অন্য ৩টি ইউনিয়নেও এই কার্যক্রম শুরু হবে বলে সভায় জানানো হয়।
এসময় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে সমন্বয় করে এই কার্যক্রম চালানো গেলে সুফল পাওয়া যাবে। এতে প্রকৃত দরিদ্ররা সুযোগ-সুবিধা পাবে এবং প্রকল্পের লক্ষ্য বাস্তবায়ন হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.