
বিকুল চক্রবর্তী॥ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, মাদকের ভয়াবহতা থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে সমাজের সকল স্তর থেকে মাদক ও মাদকাসক্তদের বয়কট করতে হবে। এজন্য বর্তমান সরকার মাদক বিরোধী শুন্য সহিষ্ণুতা অবলম্বন করেছে। দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সমাজ বিরোধী নানা তৎপরতার পাশপাশি দেশকে মাদক মুক্ত করতে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আগামী নির্বাচনে মাদকাসক্তদের ভোট আওয়ামী লীগের প্রয়োজন নেই। সকল পর্যায়ের নির্বাচনেও তিনি মাদকসেবী ও কারবারীদের বয়কটের আহবান জানান।
২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল বাডস রেসিডেন্টসিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন এর উদ্যোগে মাদকদ্রব্য ধ্বংসকরণ ও মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, নাটক ও সংগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি শিক্ষার্থীদের উদ্যেশ্যে এ আহবান জানান।
৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক পিবিজিএম (বার), এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক মো:শাহজানের সঞ্চালনায় অন্ষ্ঠুানে বিশেষ অতিথি ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, এসডিসি, পিএসসি-রিজিয়ন কমান্ডার সরাইল, শ্রীমঙ্গল সেক্টারের সেক্টর কমান্ডার কর্ণেল মো. জোবায়ের হাসনাৎ, পিএসসি এলএসসি, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান মামুন।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন বলেন, একজন মাদকসেবী পরিবার, সমাজ ও দেশের জন্য ব্যাধি। মাদকাসক্ত সন্তান তার বাবা মার জন্য দুঃসহ যন্ত্রনার কারণ হয়ে দেখা দেয়। অনেক স্বপ্ন নিয়ে একজন বাবা তার সন্তানকে সু শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে যখন দেখেন সন্তান মাদকে আসক্ত হয়ে পড়েছেন, যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকে না, তখন সেই পিতার দুঃসহ যন্ত্রনার কথা মনে করে নিজেদের মাদক সচেতন হওয়ার জন্য উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। শিক্ষার্থীদের লক্ষ্য করে তিনি বলেন, ‘মাদক না করে পিতা মাতাকে ভালবাসতে হবে’।
এসময় জনপ্রশাসন ও পুলিশ কর্মকর্তাগণ, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজিবি কর্তৃক বিগত জুলাই ১৮ থেকে অক্টোবার ১৯ পর্যন্ত একাধিক অভিযানে আটক ভারতীয় ১ হাজার ১শ’ ৮২ বোতল মদ, ১৭ লিটার দেশী মদ, ১৩ বোতল ফেন্সিডিল, ১১৯ বোতল কোরেক্স, কেজি গাঁজা ও বার্মার ৭০ পিছ ইয়াবা টেবলেট, ভারতীয় ১০ লক্ষ পাতার নাসির বিড়ি ও ২৭ হাজার ৪শ’ সলাকার সিগারেট ধ্বংস করা হয়। ধ্বংসকৃত এসব মাদকের বাজার মূল্য ৪৮ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
[youtube https://www.youtube.com/watch?v=KY_VNhKs7RA]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.