
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সেতুবন্ধন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ফ্রি আই টিটমেন্ট ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। হবিগঞ্জের সাহিদ চক্ষু হাসপাতালের সহায়তায় পাঁচ শতাধিক দরিদ্র লোক সেবা নিয়েছেন।
২৬ অক্টোবর শনিবার সকালে মৌলভীবাজার জেলা পরিষদ ক্যাম্পাসে এ আই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচশতাধিক রোগীকে এ চিকিৎসা সেবা দেয়া হয়।
সেতুবন্ধন সমাজকল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার, ইমজা সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, নাট্য ব্যাক্তিত্ব খালেদ চৌধুরী, ইউকে প্রবাসী খসরু মিয়া, রোকন মিয়া এবং সংগঠনের বাংলাদেশ সদস্য জুবায়ের আহমদ, নানু মিয়া ও সাজন আহমদ রানা।
৫শত রোগীর মধ্যে ১৫০ জনকে চশমা দেয়া হয়েছে ও ২০ জনকে অপারেশনের জন্য নিধারণ করা হয়েছে তাদের বিনা মুল্যে অপারেশন করে দেয়া হবে। এ ছাড়াও প্রত্যেক রোগীকে বিনামুল্যে ঔষধ সর্বরাহ করা হয়েছে।
[youtube https://www.youtube.com/watch?v=NOBnPOS3GFo]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.