
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার মুন্সিবাজার, সিলেট ফেঞ্চুগঞ্জ রোড, কর্ণীগ্রাম ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ২৮ অক্টোবর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন রাজনগর থানার পুলিশ ফোর্স । অভিযানকালে সিলেট ফেঞ্চুগঞ্জ রোডে অবস্থিত পিতৃছায়া মেডিকেল ষ্টোরকে ১ হাজার টাকা, কর্ণীগ্রাম বাজারে অবস্থিত মদিনা ষ্টোরকে ১ হাজার টাকাসহ মোট ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে সার বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.