
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের সৈয়দ আশফাক আহমদের কন্যা সৈয়দা ফারাহ তাসনিম সাদিয়া। তার বাবা পেশায় একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
স্কুল জীবনের প্রথমেই সে মৌলভীবাজরের গ্রীনহীল ইন্টারন্যাশনাল স্কলের একজন শিক্ষার্থী ছিল। তারপর ব্রিটিশ কারিকুলাম থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় চমকপ্রদ ফলাফলে তার মেধার সেতুবন্ধনের ধারাবাহিকতায় সে উচ্চ শিক্ষার পথপরিক্রমায় এগিয়ে চলছে ।
সৈয়দা ফারাহ তাসনিম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ।
ঢা-বি’র গ ইউনিটে মেধা তালিকায় ৮৭৬ নং স্থান অর্জন করে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এ পড়ালেখার সুযোগ পেয়েছে এবং অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ‘এ’ ইউনিটে দ্বিতীয় স্থান অর্জন করে মেধার স্ফুরণ ঘটিয়েছে।
উল্লেখ্য যে , সৈয়দা ফারাহ তাসনিম ‘ও’ লেভেল এ কৃতিত্বপুর্ণ ফলাফল অর্জন করায় ইতিপুর্বে ডেইলিস্টার এওয়ার্ড এ ভূষিত হয় ।
শিক্ষার্জন, পঠনশীলনসহ চলমান পথপরিক্রমায় সৈয়দা ফারাহ তাসনিম সাদিয়া সকলের দোয়া প্রার্থী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.