
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার কার্যকরী কমিটির এক সভা শুক্রবার ১ নভেম্বর বিকেলে মাগুরছড়া পুঞ্জিতে অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মি. জিডিশন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশু রঞ্জন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. রাধাপদ দেব সজল ও কমলগঞ্জ উপজেলা কমিটির উপদেষ্টা প্রবীন শিক্ষাবিদ নিহারেন্দু ভট্টাচার্য। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার দেব এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, সত্যেন্দ্র কুমার পাল, কৃষ্ণ কুমার সিংহ, মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী মুন্না দেবরায়, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, লোকনাথ সেবা সংঘের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, শিমুল কান্তি পাল, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, চা মজদুর সম্পাদক সীতারাম বীন, সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, নবেন্দু ভট্টাচার্য্য, উত্তম কুমার দেবনাথ, প্রত্যুষ ধর, স্বপন দেবনাথ, নিতাই পাল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.