
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের বিভিন্ন বিদ্যালয়ে জাতীয় অভিনন্দন কমিটির আয়োজনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসুচি পালন করা হয়েছে। ”নামে নয়, কর্মেই পরিচয়” এই শ্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার ৩১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় জাতীয় অভিনন্দন কমিটি শমশেরনগর এর ১ম কর্মসূচি হিসাবে শমশেরনগরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়, আব্দুল মছব্বির একাডেমি ও হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষরোপন ও বিতরনের মাধ্যমে এই কর্মসুচি পালিত হয়। এসময় সংগঠনটির সদস্যদের সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ।
এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী পিংকু আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন সামাজিক সংগঠন হিসেবে অভিনন্দন কমিটি সামাজিক উন্নয়নমূলক কাজ নিয়ে এগিয়ে যাবে। তাদের সকল সামাজিক উন্নয়নমূলক কাজে আমাদের সবসময় সহযোগিতা থাকবে।
অভিনন্দন কমিটির সদস্যরা বলেন, আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা হিসেবে সমাজের সকল ভালো উন্নয়নমূলক কাজে নিজেদের আত্মানিয়োগ করব। আমাদের সামাজিক উন্নয়নমূলক কাজে আমরা সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা চাই।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.