স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বেসরকারী হাসপাতাল মালিক সমিতির উদ্যোগে ২৫ জুন শনিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বদরুন্নেছা প্রাইভেট হাসপাতালের ব্যাস্থাপনা পরিচালক বেগম বদরুন্নেছার খানমের সভাপতিত্বে ও গ্রীণ হেলথ প্রাইভেট হাসাপাতালের ব্যাবস্থাপনা পরিচালক বেলাল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ডাঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডাঃ একে জিল্লুল হক, মৌলভীবাজার ব্যাংক অফিসার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট আবু তাহের, সাংবাদিক ফোরামের সভাপতি বকশি ইকবাল আহমদ।

বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও শাহমোস্তফা প্রাইভেট হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক আমিন উদ্দিন বাবু, মেডিকেয়ার পলি ক্লিনিকের পরিচালক সায়েমুর রহমান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.