
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার, ষ্টেশন রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে। রোববার ৩ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স । অভিযানকালে ভানুগাছ বাজারে অবস্থিত ইমান আলির সবজির দোকানকে ১ হাজার টাকা, ভাই ভাই ষ্টোরকে ৮ শত টাকা, ষ্টেশন রোডে অবস্থিত লোকনাথ ষ্টোরকে ১ হাজার টাকাসহ মোট ২ হাজার ৮ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.