
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার রহিমপুর মাষ্টার বাড়ী নিবাসী মরহুম আশরফ হোসেন সাহিত্যরতেœর বড় ছেলে ও কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসেন জুবায়ের’র পিতা মুন্সীবাজারের প্রাক্তন ব্যবসায়ী আলতাফ হোসেন সোহাগ (৭৫) সোমবার ৪ নভেম্বর সকাল ১০টায় মুন্সীবাজারের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনী ও হার্ট রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে, নাতী-নাতনী, অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটের সময় মুন্সীবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে নিজ পারিবারীক কবরস্থানে দাফন করা হয়।
আলতাফ হোসেন সোহাগ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কমলগঞ্জ প্রেসক্লাব, কমলগঞ্জ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ অনলাইন প্রেসক্লাব, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, মুন্সী আশরাফ হোসেন স্মৃতি পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, কমলকুঁড়ি পরিবারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.