
স্টাফ রিপোর্টার॥ নতুন সড়ক ও পরিবহন আইন মানতে মোটরযান চালকদের মধ্যে সচেতনা তৈরীর লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সানরাইজ।
সোমবার ৪ নভেম্বর সকাল ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে সচেতনমূলক লিফলেট বিতরণ করেন ক্লাবের সদস্যরা। এতে সহযোগিতা করে মৌলভীবাজার ট্রাফিক পুলিশ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন-জেলা ট্রাফিক ইনচার্জ মোহাম্মদ উল্লাহা, সিনিয়র ইন্সপেক্টর মোঃ সালাউদ্দিন কাজল, একেএম শামসুজ্জামানসহ অন্যান্যরা।
এসময় ট্রাফিক পুলিশ সদস্যরা সচেতানমূলক বক্তব্য রাখেন।
রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সানরাইজের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চার্টার প্রেসিডেন্ট আহমেদ সাদি, সেক্রেটারি আব্দুল্লাহ আল হোসাইন, রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার মিট টাউনের সিহাব রহমান, জেল কো-অর্ডিনেটর ওবায়েদুর রহমান।
লিফলেট বিতরণের পর ট্রাফিক পুলিশের কার্যালয়ে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.