
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।
সোমবার ৪ নভেম্বর বিকালে স্কুল আঙ্গিনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ জহির হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোতাহার বিল্লাহ, জেলা পরিষদের সদস্য সৈয়দা জেরিন আক্তার, মোঃ হাসান আহমদ জাবেদ, মামুনুর রশীদ চৌধুরী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমানসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.