
আব্দুর রব॥ বড়লেখা পৌরশহরের যানজট নিরসনের লক্ষে প্রধান সড়কে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে। মঙ্গলবার রোড ডিভাইডার স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও মো. শামীম আল ইমরান। এনসিসি, সোস্যাল ইসলামী, ইউসিবিএল ব্যাংকসহ কয়েকটি বে-সরকারী প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী শহরের প্রায় ৫০০ মিটার সড়কে রোড ডিভাইডার স্থাপনের কাজ বাস্তবায়ন করেছেন।
৬ নভেম্বর বুধবার রোড ডিভাইডার স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার পর পৌরশহরের সড়কে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল করতে দেখা গেছে। দীর্ঘদিন ধরে পৌরশহরের তীব্র যানজটে জনসাধারণ ও বিভিন্ন যানবাহনকে মারাত্মক দুর্ভোগ পোয়াতে হয়েছে। পৌরসভার উদ্যোগে রোড ডিভাইডার স্থাপনের ফলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে বলে অনেকেই মনে করছেন।
পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলার রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. শামীম আল ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের পরিচালক ও প্রবাসী ব্যবসায়ী আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানার ওসি মো. ইয়াছিনুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়দুল্লাহ খান, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, এনসিসি ব্যাংক বড়লেখা শাখার ম্যানেজার অজয় দত্ত, প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী, জাহিদ, পৌর কাউন্সিলার মিজানুর রহমান, আব্দুল মালিক ঝুনু প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.